কোভিট-১৯ বা করোনা ভাইরাসের কারনে বর্তমানে সব কিছুই লকডাউন হয়ে আছে। আর লকডাউনে শিক্ষাখাত সবচেয়ে বেশী ক্ষতি সম্মুখীন হচ্ছে। সেটা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি যেটাই হোক কোন কার্যক্রম চালানো যাচ্ছে না।
শিক্ষার উচ্চতর পর্যায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করতে গেলে অনেক প্রতিযোগীতার সম্মুখীন হতে হয়। প্রতিযোগীতায় টিকে থাকতে হলে নিজেকে ভালভাবে তৈরি করে নিতে হবে; তা না হলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবে না। ভাল ফলাফল করতে হলে নিজেকে তৈরি করতে হবে এবং গাইড লাইন অনুসরন করতে হবে। কিন্তু বর্তমান লকডাউনের কারনে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার গুলো বন্ধ থাকায় সঠিক গাইড লাইন পাওয়া দূষ্কর। এতে করে মানসিক ভাবে শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে।
এক দিকে লকডাউনের কারনে সঠিক শিক্ষা পাচ্ছে না অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে ঘাটতি তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানের বিকল্প পন্থা হচ্ছে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম। এক্ষেত্রে অনলাইনে অন্যতম শিক্ষাসেবা দিচ্ছে My12Class অ্যাপ্স।
অ্যাপ্সটিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সবগুলো সেবা একত্রে পেয়ে যাবে। যার ফলে যে কেউ লকডাউনে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। শিক্ষার্থীকে আর ঘরের বাহিরে যেতে হবে না; ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ন করতে পারবে।
শিক্ষার্থীর শুধুমাত্র প্রয়োজন হবে একটি অ্যান্ডোয়েড মোবাইল। অ্যান্ডোয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে My12Class অ্যাপ্সটি ইন্সট্রল করে নেয়া যাবে। অ্যাপ্সটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির গাইডলাইন গুলো সুন্দর ভাবে দেয়া হয়েছে। অ্যাপ্সটিতে পাওয়া যাবে ‘বিষয়ভিত্তিক প্রস্তুতি’ নামক ফিচার; যেখানে বিষয়গুলো সুন্দর ভাবে বর্ণনা দেয়া আছে। আর পাবেন বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রশ্নব্যাংক; যেখানে প্রশ্ন এবং সমাধান একসাথে থাকবে।
অ্যাপ্সটিতে লাইভ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে; যাতে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার যে ভয়ভীতি থাকবে তা অনেকাংশে দূর হয়ে যাবে। লাইভ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি প্রস্তুতিকে শাণিত করে নিতে পারবে। ফলে শিক্ষার্থীর মাঝে পরীক্ষা নিয়ে আর কোন সংশয় তৈরি হবে না। অ্যাপ্সটিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিস্তারিত তথ্য দেয়া আছে। শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়াটি শিক্ষার্থী এই অ্যাপ্স এর মধ্যে পেয়ে যাবেন।
অ্যাপ্সটির শিক্ষা কার্যক্রম চালানোর জন্য রয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো মানের শিক্ষক। শিক্ষকরা তাদের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর লেকচার দিয়ে থাকেন। My12Class এর ফাউন্ডার মোহাম্মদ আফজাল আমাদের প্রতিনিধিকে দেয়া বিবৃতিতে বলেন, “ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারণ ঘটাতে আমরা উদ্দ্যোগ নিয়েছি। বাংলাদেশে আপামার জনতার কাছে শিক্ষা ব্যবস্থা পৌছে দেয়া আমাদের উদ্দেশ্য। আমাদের ডিজিটাল প্লাটফমে মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের শিক্ষার্থী ২৪ ঘন্টা সরাসরি আমাদের শিক্ষকমন্ডলীর তত্ত¡াবধানে শিক্ষাসেবা গ্রহণ করতে পারবে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিরত শিক্ষার্থীরা খুব সহজেই তাদের প্রস্তুতি ষোলকলা পূরণ করতে পারবে আমাদের প্লাটফমে শিক্ষাসেবা গ্রহণ করে; লাইভ এক্সামের সুবিধা গ্রহণ করে দেশের হাজারও শিক্ষার্থীর মধ্যে নিজের অবস্থান যাচাই করে নিতে পারবে। সর্বপুরি, বাংলাদেশ শিক্ষাব্যবস্থা উন্নয়ন প্রকল্পে আমাদের টিম কাজ করে যাচ্ছে এবং অদূও ভবিষ্যতে শিক্ষাখাতে উন্নয়নে আমাদের ভূমিকা হবে দৃশ্যনীয়।”
No comments yet. Be the first to comment!